1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম কাহালু উপজেলার উল্ট্র পশ্চিম পাড়ার মো. ছামছুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় রবিউল ইসলামকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team