1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই বোন নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, বেলা ১১টার দিকে দুই বোন ফুফুবাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দুজনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team