1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাঙ্গাইলে অস্ত্র-গুলিও ইয়াবাসহ আটক ৬ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

টাঙ্গাইলে অস্ত্র-গুলিও ইয়াবাসহ আটক ৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিদেশী চাইনিজ পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১০০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৭৩২৬) জব্দ করা হয়। আজ দুপুরে উপজেলার আউলিয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

টাঙ্গাইলের সিনিয়র এএসপি (কালিহাতী সার্কেল) মো. মাছুদুর রহমান মনির এই তথ্য নিশ্চিত করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকায় অভিযান চালায় কালিহাতী থানা পুলিশের একটি দল। এসময় একটি বিদেশী চাইনিজ পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১০০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এই মূহুর্তে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আটককৃতদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team