1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় বাড়ির পাশের একটি টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে দুর্বৃত্তরা মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে স্থানীয়রা টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি নাজমুল হক বলেন, “কারা, কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team