1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জুলাই গণহত্যায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে তোলা হলো কামরুল-আমুকে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

জুলাই গণহত্যায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে তোলা হলো কামরুল-আমুকে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে।

বুধবার (৪ ডিসেম্বর)সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এ দুই মন্ত্রীকে। এ সময় তাদের গ্রেপ্তার দেখিয়ে এজলাসে পাঠায় পুলিশ।

এর আগে, গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিগত আওয়ামী লীগ সরকারের এই সাবেক দুই মন্ত্রীকে আদালতে এদিন হাজির করার জন্য নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে কামরুল ইসলামকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

আর গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে তাকে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team