1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি সেন্টু মার্কেট থেকে শুরু হয়ে গাবতলা, বড় ইন্দারা মোড়, নিমতলা, বাতেনখাঁ হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, শহর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাবেক ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আলীমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team