1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে প্রাণহানি, হত্যা মামলায় কারাগারে প্রধান আসামি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে প্রাণহানি, হত্যা মামলায় কারাগারে প্রধান আসামি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি আবুল কালামকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

রোববার (২৬ জুলাই) সকালে বাঘা থানার পুলিশ গ্রেফতার হওয়া আবুল কালামকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

নিহত শাহার উদ্দিন ঝুন্টু উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত আবুল কালাম একই গ্রামের এরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জমি বন্ধক সংক্রান্ত পাওনা টাকা নিয়ে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কালামের আক্রমণে ঝুন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে সজোরে আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি আবুল কালামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team