1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জনবান্ধব ভূমি সেবায় বাগাতিপাড়ায় তিনদিনব্যাপী মেলার উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

জনবান্ধব ভূমি সেবায় বাগাতিপাড়ায় তিনদিনব্যাপী মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোর প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা।

সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নাগরিক সেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকাংশে কমেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team