1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ-কে রুখে দিল সেভিয়া - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ-কে রুখে দিল সেভিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দাভিদ হিয়ার অসাম্য দক্ষতায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ারের মাঠে ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ গোলশূন্য ভাবে শেষ হয় সেভিয়া ও ম্যান ইউ-র লড়াই৷

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে প্রথমার্ধে হোসে মরিনহোর দলকে টেক্কা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি৷ কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি৷ বিরতির আগে দারুণ দুটি সুযোগ পায় সেভিয়া৷ গোলরক্ষক দাভিদ হিয়ার নৈপুণ্যে ইউনাইটেডের জালে বল জড়াতে ব্যর্থ হন সেভিয়ার ফুটবলাররা৷ দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার সুযোগ নষ্ট করে স্পেনের সবচেয়ে পুরনো ক্লাবটি৷ ম্যাচের ৭৩ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া৷

আর পল পোগবাকে ছাড়ায় এদিন মাঠে নামা রেড ডেভিলস অ্যাওয়ে ম্যাচ ড্র করলেও সেভিয়ার বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি৷ অ্যাওয়ে ম্যাচে রক্ষণাত্মক নীতি নিয়েই মাঠে নেমেছিলেন ম্যান ইউ কোচ মরিনহো৷ আগামী ১৩ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে সেভিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিরুদ্ধে প্রথম লেগে জয় ছিনিয়ে নিল শাখতার ডোনেৎস্ক৷ ঘরের মাঠে প্রথমে গোল হজম করেও ২-১ ম্যাচ জিতে নেয় তারা।

প্রতিপক্ষের মাঠে ৪১ মিনিটে তুর্কি মিডফিল্ডার উন্দারের গোলে এগিয়ে যায় রোমা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে শাখতার৷ দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে শাখতারের হয়ে গোল করেন আর্জেন্তাইন ফরোয়ার্ড ফেরেইরা। ৭১ মিনিটে ২২ গজ দূর থেকে ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন শাখতারের ব্রাজিলীয় মিডফিল্ডার ফ্রেদ। ১৩ মার্চ রোমার মাঠে ফিরতি লেগে নামবে ইউক্রেনের ক্লাবটি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team