1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে চারঘাট থানার শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং আচুয়াভাটা গ্রামের তসলিম আলীর ছেলে ইমন হোসেন (২১)।

রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১টা থেকে চারঘাট বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে তথ্য আসে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে হেরোইন বিক্রির উদ্দেশ্যে শিশাতলা তেল পাম্পের পেছনে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের এসআই স্বপন হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে ইমন হোসেনের দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ইমন হোসেনের পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে স্বচ্ছ সাদা পলিথিনে মুখবন্ধ অবস্থায় ৬০ গ্রাম বাদামি রঙের গুঁড়া জাতীয় হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team