1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ৪০ পিচ ইয়াবাসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চারঘাটে ৪০ পিচ ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৪০ পিচ ইয়াবা ও একটি এপাচি মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরের দিকে উপজেলার রাওথা এছেরের বটতলার পার্শ্বে একটি ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সুজন আলী উপজেলার রাওথা গ্রামের আব্দুস সালামের ছেলে। এ বিষয়ে মীরগঞ্জ বিজিবির হাবিলদার আলাউদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।

বিজিবির হাবিলদার আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাওথা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী সুজন আলী একটি এ্যাপাচি মোটর সাইকেলের লুকিং গ্লাসের রাবারের মধ্যে অভিনব কায়দায় কিছু ইয়াবা নিয়ে এছেরের বটতলার দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে রাওথা এলাকার একটি ব্রিজের উপর থেকে সুজন আলীকে আটক করে লুকিং গ্লাসের মধ্য থেকে ৪০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

সে একজন চিহিৃত চোরাকারবারী। তার বিরুদ্ধে চারঘাট,বাঘাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা থানায় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team