
পাবনা প্রতিনিধি:“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরেও অনুষ্ঠিত হয়েছে দূর্নীতি বিরোধি বিতর্ক প্রতিযোগিতা। দূর্নিিত দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহযোগিতায়,উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম।
বিচারক ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলওল কবির,উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবীব,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহকারী অধ্যাপক আগমণী চক্রবর্তী, স্কুল শিক্ষক নুরুন্নাহার খাতুন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়। রানার্স দল চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের জুবায়রা রহমান রাহা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।