1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপি-এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে রামদাসপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় ছয়জনকে ভারতীয় শূন্যরেখার কাছে অবস্থান করতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেন।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team