1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি দুপুরে সাংবাদিকদের জানান,শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল জেসিও সুবেদার মো.আবদুল খালেক সরকার এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের শিবগঞ্জ থানাধীন কালুপুর মাঠে অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১৪/১৫ বছর বয়সের একজন অজ্ঞাত কিশোর একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ব্যাগ তল্ল্যাশী করে ৩ কেজি সাদা গান পাউডার, সোয়া কেজি হলুদ গান পাউডার এবং আরও সোয়া কেজি কালো গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team