1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে ৫২ দশমিক ৯ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫২ দশমিক ৯ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ দশমিক ৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মীর মো. মাসুদ রানা রঞ্জু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৫।

গ্রেপ্তার রঞ্জু জয়নগর মীরপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এসআরবি ৫ এর সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর বসতবাড়ি থেকে ৫২ দশমিক ৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, একটি সিসিটিভি ডিভিআর ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি ৫ জানায়, গ্রেপ্তার রঞ্জু ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team