1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা ও মো. আসিফ, তারাপুর মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা এবং কয়লাদিয়াড় গ্রামের মো. আশিক।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুস সালাম, সোহেল রানা ও মো. আসিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। চুরি করা মোটরসাইকেল তারা জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করত। কোনো কোনো ক্ষেত্রে বিক্রি করতে না পারলে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team