1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।
নিহতরা হল-জেলার গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান পলাশ ও একই উপজেলার কলেজপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান পপেল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোমস্তাপুর থেকে দুই মোটরসাইকেল আরোহী জেলা শহরে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর হর্টিকালচার সেন্টার এলাকায় ট্রাকটিকে ওভারটেক করার সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যায়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team