1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দূর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২) ।

নিহত বুলবুল আহমেদের চাচাতো ভাই মাসরেকুল হোদা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের গর্জন হয়। এসময় মেঘ ও বজ্রপাত দেখে বুলবুল ঘরের পিছনে থাকা গরু আনতে গেলে বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। তিনি আরো জানান, হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে আমাদের জানান।

অন্যদিকে, কানসাট বহলাবাড়ী গ্রামের রুহুল আমিনকে বিলে মহিষ চড়াতে গিয়ে বৃষ্টি ও বজ্রপাতে আটকে পড়লে সে একটি গাছে নিচে দাঁড়িয়ে ছিলো । এসময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলের মারা যান ।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত ঘটে। এসময় কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দূর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ (৩২) মারা যান ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাদের সঠিক তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team