1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, আটকে দিলো বিজিবি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, আটকে দিলো বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি তাদের সেই চেষ্টা প্রতিহত করেছে।

শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এসময় ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team