
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরের সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মেঃ আব্দুর সবুর, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।