1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চলনবিলে দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

চলনবিলে দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি: চলনবিলের পরিবেশ সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়ার পেট্রোল বাংলা পয়েন্টের নৌকা ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডাস্টবিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ সংশ্লিষ্টরা।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এর জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা জরুরি। এ লক্ষ্যে চলনবিল এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team