1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে ৪৩০ বোতল ফেন্সিডিল জব্দ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

গোমস্তাপুরে ৪৩০ বোতল ফেন্সিডিল জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার গভীর রাতে চাঁড়ালডাঙ্গার সিকান্দার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় সিকান্দোর এলাকা থেকে জব্দ করা হয় । ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গভীর রাতে চাঁড়ালডাঙ্গা বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় ওই বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার কবিরুল ইসলাম সিকান্দোর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩০ বোতল ভারতীর ফেন্সিডিল জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি।

১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। এদিকে আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার হবে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team