1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণ সমাজের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন “তুমিই বাংলাদেশ”এর উদ্যোগে রহনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী সোমবারের গরুর হাট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা।

বৃক্ষরোপণ কর্মসূচীর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা পিজি হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. সেলিম রেজা, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টিআরসিই)-এর প্রধান তৌহিদ সারোয়ার, চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ারসহ অন্যরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন।

এদিকে আয়োজকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো বৃক্ষ। কিন্তু মানুষের অবহেলা ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে যাচ্ছে গাছপালার সংখ্যা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পৃথিবীর অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ থাকলেও প্রয়োজনের তুলনায় তা এখনও যথেষ্ট নয়।তারা আরও বলেন, “আমাদের এ কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয় বরং তরুণদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘তুমিই বাংলাদেশ’-এর মূল লক্ষ্য। এছাড়া আলোচনা সভায় বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপনের অংশ হিসেবে সাইকেল ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাইকেল চালালে ধোঁয়ামুক্ত পরিবেশ বজায় থাকে, জ্বালানি সাশ্রয় হয় এবং তুলনামূলকভাবে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমে। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team