1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক-৩ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক-৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিজিবি’র ২টি পৃথক অভিযানে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ও দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলা ও হুজরাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জিয়াউল হক (৩৫), মির্জাপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে বেনজির হোসেন (৩০) ও একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে তসলিম উদ্দিন (৪৪)। ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রহনপুর-ভোলাহাট সড়কের নুনগোলা ও হুজরাপুর এলাকায় টহল দেওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় বিজিবির সদস্যরা তাদের শরীরে তল্ল¬াশি চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পরে তাদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team