1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গুরুদাসপুরে ২ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

গুরুদাসপুরে ২ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ দশমিক ২ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

জানা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের ময়দানের মোড় থেকে আকফতের মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ছিল। যার ফলে ওই এলাকার মানুষ চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বহু প্রতীক্ষার পর অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে রাস্তাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. আব্দুল আজিজ এমপি। এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team