1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খুলনায় করোনায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

খুলনায় করোনায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় তাদের মৃত্যু হয়।

এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হলো। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাত, খুলনায় চার, ঝিনাইদহে চার, সাতক্ষীরায় চার, মেহেরপুরে তিন, নড়াইলে তিন, চুয়াডাঙ্গায় দুজন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team