1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি এ বিক্ষোভ করে। অন্যান্য দিনের মত এদিনও বিএনপি পুলিশি ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ করে।

তারা ওই রাস্তার বাইরে যায়নি।
বিক্ষোভে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাসিক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, সাবেক এমপি জাহান পান্নাসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি নেতারা দ্রুত খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তির দাবি জানান। সেই সাথে অন্যান্য নেতাকর্মীরও মুক্তি দাবি করেন।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team