
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কল্যাণপুরে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ মে) কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডে অবস্থিত সানমুন স্টার প্লাজা ভবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির ৯৩০তম আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছে স্বপ্ন। তিনি বলেন, কল্যাণপুরে নতুন এই আউটলেট চালুর ফলে স্থানীয় বাসিন্দারা আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। ভবিষ্যতেও সারা দেশে উন্নত রিটেইল সেবা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও জানান তিনি।
নতুন আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য ছাড়াও তাজা ফলমূল, সবজি, মাছ, মাংস এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই সংগ্রহ করতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ ও দ্রুত সেবার মাধ্যমে ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ মূল্যছাড় চালু করা হয়েছে। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফার ও সাশ্রয়ী উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কাজ করছে স্বপ্ন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।