1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এবার আটকে পড়া বিড়ালকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

এবার আটকে পড়া বিড়ালকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক:
দুই প্রাচীরে চিপায় প্রায় ৪৮ ঘন্টা আটকে পড়ার পর অবশেষে উদ্ধার হয়েছে একটি বিড়াল জীবিত উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মুনাফের মোড় থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বিড়ালের মালিক সিসিডির প্রজেক্ট কোর্ডিনেটর হাসান তানভির জানান, তার পোষা বিড়ালটি দুই দিন ধরে নিখোঁজ ছিলো। অনেক খুজে গতকাল সকালে বাড়ির পাশেরাজ মঞ্জিলের পাশের একটি বাড়ির প্রাচীরের পাশে তার সন্ধান পাওয়া যায়। কিন্তু দুই বাড়ির প্রচাীরের পাশে জায়গা না থাকায় বিড়ালটি উদ্ধার করা যাচ্ছিলোনা। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার ফরিদ উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে বিড়ালটিকে উদ্ধার করে।

এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, বিড়ালটি এমন এক জায়গায় আটকে পড়েছিলো যেখান থেকে বিড়ালটি সামনের বা পিছনের দিকে যেতে পারছিলো না। দুই প্রাচীরের মাঝে তার পেট সহ শরীরের বিভিন্ন অংশ আটকে ছিলো। শুধু মাথাটা আটকে ছিলো। ফলে প্রাচীর ভেঙ্গে আমাদেরকে বিড়ালটিকে উদ্ধার করতে হয়েছে। তবে আমাদেও লক্ষ্য ছিলো বিড়ালটি যেনো কোন আঘাত না পায় তাকে যেনো জীবিত উদ্ধার করতে পারি। দীর্ঘ প্রায় ১ঘন্টা চেষ্টা করে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team