1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

আদমদীঘিতে শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা, শপথ গ্রহণ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপপরিদর্শক মোছা. শামীমা আকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে সঠিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মাদকের প্রলোভন, কুসঙ্গ ও বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। তাদের সচেতনতা ও ইতিবাচক ভূমিকার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনা সভা শেষে উপপরিদর্শক মোছা. শামীমা আকতার উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান। পরে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। শিক্ষার্থীরা যদি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বেড়ে ওঠে, তবে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, মাদক একজন ব্যক্তির মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team