1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে মাদকসহ চারজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আদমদীঘিতে মাদকসহ চারজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট ও কুপিজেসিক ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর এলাকার আব্দুল কালাম আজাদ (৩৪), আদমদীঘির প্রাণ্ণাথপুর এলাকার আসাদুজ্জামান রুবেল (৪০), কেল্লাপাড়া এলাকার একরাম হোসেন (৩২) এবং ওপর পোওতা এলাকার বাহাদুর হোসেন (৪০)।

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচটি কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালত একজনকে ছয় মাস, একজনকে তিন মাস এবং অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে চারজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team