1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন উপপরিচালক জিললুর রহমান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন উপপরিচালক জিললুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমি-তে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ৩৫ দিনব্যাপী “Arms Training Course” এর ৪র্থ ব্যাচ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে “Best Trainee Award” লাভ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহা: জিললুর রহমান। শনিবার (১৬ মে) আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার মোট ৫০ জন কর্মকর্তাকে নিয়ে আয়োজিত ৩৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অস্ত্র পরিচালনা, কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ের অভিযান পরিচালনা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মারুফ বলেন, “মাদকবিরোধী যুদ্ধে দক্ষ ও পেশাদার জনবল গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। মাঠপর্যায়ে সফল অভিযান পরিচালনার জন্য কর্মকর্তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও অস্ত্র ব্যবহারে পারদর্শী হওয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণে যারা ভালো ফলাফল অর্জন করেছেন তারা অধিদপ্তরের জন্য গর্বের। জিললুর রহমানের এই অর্জন অন্য কর্মকর্তাদেরও অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে বাসুদেব বণিক বলেন, “বাংলাদেশ পুলিশ একাডেমি সবসময় বাস্তবভিত্তিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষ করে তুলতে কাজ করছে। এ প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা আরও বাড়াবে।”

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে জিললুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। আমি মনে করি, এটি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত সকল সহকর্মী ও প্রশিক্ষকদের সম্মিলিত অনুপ্রেরণার ফল। ভবিষ্যতেও দেশের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক কৌশলে পরিচালিত মাদক কারবার মোকাবিলায় কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের বিশেষায়িত অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team