1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অস্ত্র-গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

অস্ত্র-গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

অস্ত্র-গুলিসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার শাহজাহান আলীর ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুলিবাড়ী এলাকা থেকে জুনায়েদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team