1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৪৫০ টাকার জেরে বন্ধুর হাতে প্রাণ গেল যুবকে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

৪৫০ টাকার জেরে বন্ধুর হাতে প্রাণ গেল যুবকে

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাত্র ৪৫০ টাকা ধার-দেনা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার শাফিন মাহমুদ জানান, জোতরাবোন গ্রামের মোন্তাজ আলীর ছেলে ফয়সাল আলী জয় ও আকরাম আলীর ছেলে আশিকুর রহমান পরস্পর বন্ধু ছিলেন। গত ২১ মে আশিকুর রহমান ফয়সাল আলী জয়ের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন।

এরপর সোমবার সকালে জয় টাকা ফেরত চাইতে আশিকুরের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয় সেখান থেকে ফিরে যান। পরে বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হলে পথে আবারও তাদের দেখা হয় এবং নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে ফয়সাল আলী জয় ছুরি দিয়ে আশিকুর রহমানের বাম পাঁজরে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে রাজশাহী মহানগর পুলিশ। পরে নগরীর আলুপট্টি এলাকা থেকে ফয়সাল আলী জয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়সাল আলী জয় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team