1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হাসপাতালগুলোতে হামলা বন্ধের আহ্বান ইয়াসামিনের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

হাসপাতালগুলোতে হামলা বন্ধের আহ্বান ইয়াসামিনের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পুনর্নির্বাচিত ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি গাজায় হাসপাতালের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার পর তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, আন্তর্জাতিক আইন স্পষ্ট: হাসপাতালগুলোকে সুরক্ষা দিতে হবে। এ বিষয়ে কোনও ব্যতিক্রম নেই।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শল্যচিকিৎসকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

হামলার পর হাসপাতালগুলোর সুরক্ষা নিশ্চিতের বিষয়ে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কথা তুলে ধরেন আনসারি। এ ঘটনার পর হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন আনসারি।

সূত্র: আল জাজিরা

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team