1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাসচাপায় সাইফুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team