1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ আগস্ট।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয়ে থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।

সর্বোপরি ঈদুল আজহা তথা কোরবানির ঈদ চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। বাংলাদেশে ২ আগস্ট চাঁদের সন্ধান করা হবে।

এদিকে গত বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হতে পারে বলে জানিয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team