1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাড়ে তিন ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সাড়ে তিন ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাস চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রামীণ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের কয়েকটি বাস নাটোর পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা আটকে দেন বলে অভিযোগ করেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল ৯টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বাস চলাচল ও কাউন্টার বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে রাজশাহী থেকে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোর মহাসড়কে গাড়ি চলাচলের সময় তারা প্রায়ই হয়রানি ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। মালিক ও শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে গত চার মাসে এ নিয়ে তিন দফা বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে।

দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, সড়ক পরিবহন মন্ত্রীর আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি পরিবহন মালিকরা তাকে জানিয়েছিলেন। পরে তিনি নাটোর ও রাজশাহীর সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিষয়টির স্থায়ী সমাধানে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে। দীর্ঘদিনের এ সমস্যার এবার স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team