1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মো. রুমন (২৩) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংড়া বিল এলাকার একটি আখখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রুমন শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে অটোসহ নিখোঁজ হন তিনি। পরে তাঁর স্ত্রী নাজমা সুলতানা ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ অভিযান চালিয়ে অটোসহ মো. ওয়াসিম (৩০), রফিকুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২৯) নামে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন। আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সিংড়া বিল এলাকার একটি আখখেতে অভিযান চালিয়ে রুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি রুমনের বলে শনাক্ত করেন। তাঁর পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে স্ত্রী নাজমা সুলতানাও লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।

নাজমা সুলতানার ধারণা, অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শিবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া বিল এলাকার একটি আখখেত থেকে রুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশটি রুমনের বলে শনাক্ত করেছেন।

তিনি আরও বলেন, রুমনের স্ত্রী বাদী হয়ে প্রথমে অপহরণের মামলা করেছিলেন। তদন্তের ভিত্তিতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team