1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একই পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নয়াপাড়া শরণার্থী শিবিরের আই ব্লকের ৫৫৮ নম্বর শেডের ১ নম্বর রুমের বাসিন্দা মো. হোছনের ছেলে আজিজুল হক (৪৫), তাঁর স্ত্রী তৈয়ুবা খাতুন (৩৫) এবং তাঁদের ছেলে হোসেন জোহার (১৪)।

নয়াপাড়া শরণার্থী শিবিরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেদোয়ান গণমাধ্যমকে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি সংস্থার হাসপাতালে পাঠানো হয়।পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের কোমর, বুক ও ডান হাতে গুলি লেগেছে।

নয়াপাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা শামীম হোসেন দাবি করেন, গত ৩০ অক্টোবর গুলিবিদ্ধ আজিজুল হকসহ ক্যাম্পের বাসিন্দারা জিয়াউর রহমান নামের এক ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team