1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেকে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন শিশু ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন শিশু।

ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৯২৬ জন শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন।

গত এক সপ্তাহ ধরে হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে একজন শিশুরও মৃত্যু হয়নি তবে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু রামেকে ভর্তি হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team