
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এক পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. বেলাল (৪৫)। তাঁর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার রাতের অভিযানে নগরীর পদ্মা আবাসিক এলাকার লেকপাড় থেকে তাকে আটক করে। তিনি নওগাঁর মান্দা থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি এবং প্রায় ১৮ বছর ধরে পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি ছদ্মবেশে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করছিলেন বলে জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই মামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।