1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান(৬০) নামের এক পল্লী চিকিৎসককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা ।

শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পল্লী চিকিৎসক আব্দুল মান্নান উপজেলার কানজগাড়ি গ্রামের বাসিন্দা।

পরিবার সুত্রে জানাগেছে, মাঝে মধ্যে নিজস্ব বাগান থেকে কলা চুরি হচ্ছিল । ইফতার পরে আব্দুল মান্নান বাড়ির পাশে কলা বাগান দেখতে যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে পরে কলাবাগানে গিয়ে দেখতে পান তার রক্তাক্ত মরদেহটি মাটিতে পড়ে রয়েছে। তার গলা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই পল্লী চিকিৎসককের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহাঙ্গীর আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team