1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রাজশাহীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পবা থানার বাগসারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বখতিয়ারাবাদ, মালদা কলোনী গ্রামের বাতুর ছেলে মো. সুইটেম (৪৮) এবং কয়েরদারা গ্রামের মো. রজব আলীর ছেলে মো. সজিব আলী (৩৯)।

ডিবি পুলিশ জানায়, অভিযানকালে মো. সুইটেমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. সজিব আলী দীর্ঘদিন ধরে সুইটেমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সুইটেমের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে। অপর আসামি সজিব আলীর বিরুদ্ধে একই থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team