
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রহনপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন দাসপুকুর এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।