
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) এর সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে রাকিবুলের বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে বাবার মাথায় একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত রেজাউল করিম ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
ঘটনার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা পুলিশে খবর দিলে
এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
এর মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।