1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, নিরাপত্তায় মন্ত্রীকে বের করা হলো পেছনের গেট দিয়ে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, নিরাপত্তায় মন্ত্রীকে বের করা হলো পেছনের গেট দিয়ে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পড়ে থাকাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের অংশে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পড়ে থাকতে দেখে দায়িত্বরত পুলিশকে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ঘিরে ফেলে।

এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। বিষয়টি তাঁকে অবহিত করার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team