1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজধানীতে ছুরিকাঘাতে চালক খুন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

রাজধানীতে ছুরিকাঘাতে চালক খুন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর মিরপুরে রাস্তায় ছুরিকাঘাতে মিঠু (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার রাতে ছুরিকাঘাতে আহত মিঠুকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিঠুর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়।

আজ মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, রিকশাচালক মিঠু ওই এলাকায় থাকেন।  রিকশাচালক মিঠু আলামিন ওরফে রবিউল নামে এক ব্যক্তি কাছে ৪শ’ টাকা পান। টাকা চাইতে গেলে আলামিন তাকে ছুরিকাঘাত করলে মুমূর্ষু অবস্থায় মিঠুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি আরও বলেন, আসামি আলামিন পুলিশ হেফাজতে রয়েছে।

 

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team