1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেলের ধাক্কায় আলী আহমদ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশাগত কারণে রাজনগরে বসবাস করতেন।

রাজনগর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের জানান, সকালে কলেজ পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন আলী আহমদ। এসময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল (মৌলভীবাজার হ:১১-৯০১১) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team