1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার মাথায় মেয়ের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার মাথায় মেয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মায়ের মৃত্যুর ১২ ঘণ্টা পর মারা গেছেন মেয়ে। শুক্রবার বিকেলে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি আবু নাছের বলেন, শুক্রবার ভোর পাঁচটার দিকে আবুল কাশেম ওরফে ধনু মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৬০) ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেয়ে ফেরদৌস আরা (৪০) বাবার বাড়িতে আসেন।

বিকেল ৫টায় জানাজা শেষে মায়ের লাশ দাফন করার আধঘণ্টা পর ফেরদৌস আরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team